Home Ads


Friday, November 18, 2016

5:24 AM

অ্যান্ড্রয়েডের কীবোর্ডে Undo/Redo যুক্ত করার পদ্ধতি !!





কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে Undo এবং Redo বলা চলে সর্বাধিক ব্যবহারিত দুটি শর্টকাট। এই শর্টকাট দুটি এতটাই ব্যবহার হয়ে থাকে যে যদি একজন ব্যবহারকারী এই শর্টকাটগুলো কীবোর্ডের মাধ্যমে ব্যবহার করতে নাও জানেন তবুও এরকম কিছু যে এক্সিস্ট করে সে সম্পর্কে তিনি ঠিকই অবগত থাকেন।  এককথায় বলা চলে, এই শর্টকাটগুলো ব্যবহারকারীদের জীবন কিছুটা হলেও সহজ করে দিয়েছে।
এখন আপনাকে যদি বলা হয় যে আপনার অ্যান্ড্রয়েড কীবোর্ডেও এই সুবিধা দুটি যুক্ত করা সম্ভব তাহলে আপনার কেমন অনুভূতি হতে পারে?! হ্যাঁ, সত্যিই এরকম সম্ভব! 


এই কাজটি করার জন্য আপনাকে শুধুমাত্র একটু কষ্ট করে গুগল প্লে স্টোর থেকে Inputting Plus অ্যাপলিকেশনটি ইন্সটল করতে হবে। 
Inputting Plus অ্যাপলিকেশনটি ব্যাকগ্রাউন্ডে কার্যকর অবস্থায় থেকে আপনার সকল টাইপ করা টেক্সটগুলোকে ট্র্যাক করতে থাকে। এমনকি আপনি যে টেক্সটগুলোকে এডিট করেন বা মুছে দিয়ে থাকেন সেগুলোও ট্র্যাক করে থাকে এই অ্যাপলিকেশনটি। আপনি যেন সেই টেক্সটগুলোকে Undo বা Redo করতে পারেন তার জন্য অ্যাপলিকেশনটি ইন্সটল করার পরপরই আপনার কীবোর্ডে একটি ফ্লোটিং 'বাবল' যুক্ত হয়ে যায়। এই ফ্লোটিং বাবলটি ট্যাপ করলেই Undo, Redo এবং আরও কিছু ফিচার ব্যবহার করা যায়। চমৎকার এই অ্যাপলিকেশনটি প্রায় সকল ধরণের অ্যান্ড্রয়েড কীবোর্ডের সাথেই কাজ করতে সক্ষম। 




Tuesday, November 15, 2016

8:14 AM

ভিভো ভি৫ এবং ভি৫ প্লাসে থাকছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা !!





এবছরের প্রথম দিকে জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান ভিভোর ভিভো ভি৩ এবং ভিভো ভি৩ ম্যাক্স স্মার্টফোন দুটি বাজারে আসার পর খুব দ্রতই জনপ্রিয়তা অর্জন করে। প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী স্মার্টফোন ভিভো ভি৫ এবং ভিভো ভি৫ প্লাস ডিভাইস দুটি খুব শীঘ্রই উন্মোচন করতে যাচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবি থেকে জানা যাচ্ছে সেলফি প্রেমীদের জন্য প্রতিষ্ঠানটির এই নতুন স্মার্টফোন দুটিতে যুক্ত করা হচ্ছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটিকে এই ডিভাইসটি অন্যতম আকর্ষণীয় দিক বলে মনে করছেন প্রযুক্তি বোদ্ধারা।

ভিভো ভি৫ এবং ভি৫ প্লাস স্মার্টফোন দুটি সম্পর্কে বেশ কিছুদিন ধরেই নানা রকম গুজব শোনা গেলেও এতদিন সেই গুজব গুলোর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে সম্প্রতি ফাঁস হওয়া ছবিটি থেকেই মূলত এই ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটির বিষয়টি আলোচনায় এসেছে। যদি ফাঁস হয়ে যাওয়া এই ছবিটি সত্যি হয়ে, তাইলে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় এগিয়ে থাকবার জন্য তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করে সেলফি ক্যামেরা আরো অত্যাধুনিক করতে বেশ পরিশ্রম করে যাচ্ছে। 

ফাঁস হওয়া অন্য একটি ছবি থেকে প্রতিষ্ঠানটির ভি৫ স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও অনেক কিছু জানা গেছে। ভিভো ভি৫ ডিভাইসটিতে থাকছে একটি অক্টা-কোর ৬৪ বিট প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট অন বোর্ড স্টোরেজ। স্মার্টফোনটিতে রয়েছে বাড়তি মেমরি কার্ড ব্যবহারের সুবিধা যার ফলে ব্যবহারকারীরা ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়তি স্টোরেজ সুবিধা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডিভাইসটিতে থাকছে ৩,০০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার একটি ব্যাটারি ইউনিট। 

8:02 AM

অ্যান্ড্রয়েডেও ব্যবহার করুন প্রিজমা (বেটা ভার্সন)

রাশিয়ান ডেভেলপারদের তৈরি জনপ্রিয় ফটো এডিটিং সফটওয়্যার প্রিজমা গতকাল পর্যন্ত শুধুমাত্র আইওএস-এর জন্যেই সীমাবদ্ধ থাকলেও (১৯ জুলাই) অ্যাপলিকেশনটির একটি বেটা ভার্সন উন্মুক্ত হয়েছে। 



প্রিজমা হচ্ছে একটি আর্ট ফটো এডিটর যার ফলে একজন ব্যবহারকারীরা তাদের ছবিতে বিভিন্ন রকম ছবির ইফেক্ট এবং চমৎকার সব ইমেজ ফিল্টার অ্যাপ্লাই করে সাধারণ ছবিগুলোকে মুহূর্তেই চমৎকার আর্টওয়ার্কে রূপান্তর করতে পারেন। অসাধারণ এই এআই ক্যামেরাটি পৃথিবীর সব বিখ্যাত শিল্পীর আঁকার স্টাইল এবং জনপ্রিয় সব অর্নামেন্ট এবং প্যাটার্ন ব্যবহার করে আর্টওয়ার্কগুলো তৈরি  করে থাকে। 


জনপ্রিয় এই অ্যাপলিকেশনটির বেটা ভার্সনটি এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে বা গুগল প্লে স্টোরে যুক্ত করেনি তবে আপনাদের সুবিধার জন্য আমি এপিকেটি গুগল ড্রাইভে আপলোড করেছি। আপনারা চাইলে সহজেই গুগল ড্রাইভ থেকে এটি আপলোড করে নিতে পারেন। অ্যাপলিকেশনটি আমি নিজেই ব্যবহার করে দেখেছি এবং এটি শতভাগ কাজ করছে! তাহলে আর দেরী কেন? এখনই ডাউনলোড করে আপনার ছবিগুলোকে রূপান্তরিত করে ফেলুন চমৎকার আর্টওয়ার্কে। 


·         ট্যাগ:
·         আইওএস
·         প্রিজমা

Thursday, November 10, 2016

8:26 PM

সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে

গল্পটি পুরো না পড়লে,কিছু বুঝতে পারবেন না।প্লীজ পুরোটা পড়ুনঃ-

.


প্রেমিকা জিজ্ঞেস করলোঃ
-আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে হয়ে গেলে কি করবে?
-ছেলেটা উত্তর দিলো,ভূলে যাবো!
ছেলেটার উত্তর শুনে মেয়েটি রাগে অন্যদিকে মুখ ঘোরালো।
ছেলেটি আবার বললঃ
-তুমিও আমাকে ভুলে যাবে,এটা সবচেয়ে বড় কথা।
আমি যত দ্রুত তোমাকে ভুলে যাবো!
তার চেয়েও বেশি দ্রুত
তুমি আমাকে ভুলে যাবে।
-প্রেমিকা প্রশ্ন করলোঃকি রকম?
ছেলেটি বলতে শুরু করলঃ
"মনে করো বিয়ের প্রথম তিনদিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে।
শরীরে গয়নার ভার,মুখে মেকআপ এর প্রলেপ, চারেদিক থেকে ক্যামেরার ফ্লাশ,মানুষের ভিড়!
তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না।
'আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়ত কোন বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পরে থাকবো।
আর একটু পর পর তোমাকে হৃদয়হীনা বলে
গালি দিব।আবার পরক্ষনেই পুরাতন স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে কাঁদবো।
"বিয়ের পরের দিন তোমার আরো ব্যস্ত সময় কাটবে।
স্বামী আর মিষ্টির প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় ঘুরে বেড়াবে।
আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে হবে।
এই যেমন স্বামীর হাত ধরার সময়,এক সাথে রিকসায় চড়ার সময়।
'আর আমি তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াব!
আর বন্ধুদের বলব,বুঝলি দোস্ত,জীবনে প্রেম ভালোবাসা কিছুই নাই।
সবধোয়া,সব বুংগা,বুংগা।


"পরের একমাসে তুমি হানিমুনে যাবে,নতুন বাসা পাবে,শপিং,ম্যাচিং,শত
প্লান,আর স্বামীর সাথে হালকা মিষ্টি ঝগড়া।
তখন তুমি বিরাট সুখে,
হঠাৎ আমার কথা মনে হলে ভাববে,আমার সাথে বিয়ে না হয়ে বোধ হয়
ভালই হয়েছে।


আমি ততদিনে বাপ,মা,বন্ধু কিংবা বড় ভাইয়ের ঝাড়ি খেয়ে
মোটামোটি সোজা হয়ে গিয়েছি।
ঠিক করেছি কিছু একটা কাজ পেতে হবে,
তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে
তোমাকে দেখিয়ে দিতে হবে।


সবাইকে বলব,তোমাকে ভুলে গেছি।
কিন্তু তখনও মাঝরাতে তোমার এসএমএসগুলো
বের করে পরবো আর দীর্ঘশ্বাস ছাড়ব।
"পরের দুই বছর পর তুমি আর কোন প্রেমিকা,কিংবা
নতুন বউ নেই।মা হয়ে গিয়েছো!


পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ,এসবের চেয়েও বাচ্চার ডায়াপার,
হামেরটিকা এসব নিয়ে বেশি চিন্তিত।
অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে মোটামুটি পারমানেন্টলি ডিলিট হয়ে
যাবো।


এদিকে আমিও একটা কাজ পেয়েছি,বিয়ের কথা চলছে।মেয়েও পছন্দ হয়েছে।আমি এখন ভীষণ ব্যাস্ত।
এবার সত্যিই আমি তোমাকে ভুলে গিয়েছি।
শুধু রাস্তা ঘাটে কোন কাপল দেখলে তোমার কথা মনে পড়বে।
কিন্তু তখন আর দীর্ঘশ্বাসও আসেবে না।
-
-
এতদূর পর্যন্ত বলার পর ছেলেটি দেখল প্রেমিকা ছলছল চোখ নিয়ে
ছেলেটির দিকে তাকিয়ে আছে।
মুখে কোন কথা নেই। ছেলেটি ও চুপচাপ।
একটু পর প্রেমিকা বললোঃ
"তবে কি সেখানেই সব শেষ?
ছেলেটি বলল,না।
কোন এক মন খারাপের রাতে তোমার স্বামী নাক ডেকে ঘুমুবে।
আমার বউও ব্যস্ত থাকবে নিজের ঘুম রাজ্যে।
শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না।
সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে।
সৃষ্টিকর্তা ব্যাতিত যে কান্নার কথা কেউ জানবেনা,কেউ না।
.
গল্পটি কেমন লাগলো?
অবশ্যই আপনার মূল্যবান লাইক ও কমেন্ট দিয়ে জানাবেন।
7:08 PM

সেইসব এলিয়েন হ্যাকার যারা এই জগতে স্থান করে নিয়েছে নিজেদের কর্ম দিয়ে। কারা সেই বিশ্বখ্যাত এলিয়েন, কি করে তারা !!

Image result for hacker

কিছু  মানুষ সবার থেকে দূরে থাকে সবসময়। তাদের চলা ফেরা খাওয়া দাওয়া সব সময় টেকনোলজি নিয়ে। যারা ঘুরে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মিনিটের মধ্যে। এই সব অতিপ্রাকৃতিক মানুষগুলো প্রযুক্তি বিশ্বে এলিয়েন নামে পরিচিত। 

এই অন্ধকার জগতের মানুষগুলোকে প্রযুক্তি বিশ্ব একটু এড়িয়ে চলার চেষ্টা করে। অন্যের অঘটন তাদের পরিচয় বহন করে।



ব্যাংক,সামরিক বাহিনী সহ গোয়েন্দা বিশ্বও তাদের নিয়ে সংকটে পড়ে মাঝে মাঝে।ঠিক এরকম কিছু অন্ধকার জগতের বিশ্বখ্যাত মানুষের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিবো। যারা নিজের কর্ম দিয়ে বিশ্বব্যাপী পেয়েছেন ভালো খারাপ দুই রকমই খাতি। আসুন ধীরে ধীরে জানি তাদের চলা ফেরা বিভিন্ন বিষয় নিয়ে যা তাদেরকে বিশ্বের মাঝে অতি প্রাকৃত মানুষের মর্যাদা দিয়েছে।


টেকনোলজি জগতে পৃথিবীর এলিয়েনঃ


১) এডরিয়ান ল্যামোঃ

পরিচিত নামঃ দ্যা হোমলেস হ্যাকার

দ্যা হোমলেস হ্যাকার

বয়সঃ ৩৩
এডরিয়ান ল্যামো বিশ্বের মাঝে পরিচিত হয়ে উঠেন তার অস্বাভাবিক কিছু কাজের জন্য। তিনি দ্যা হোমলেস হ্যাকার নামে পরিচিত, কারণ তিনি সবসময় কফি শোফ এবং লাইব্রেরিতেই বসে সকল কর্মকাণ্ড সারেন। তিনি পরিচিত হয়ে উঠেন দ্যা নিউইয়র্ক টাইমস, গুগল, ইয়াহু!, মাইক্রোসফট সহ বিশ্বের নামকরা সকল সাইট হ্যাঁক করে এই জগতে সাড়া ফেলে দেন। ২০০৩ সালে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০০২ সালে টাইমস পত্রিকার সাংবাদিকদের ব্যক্তিগত তথ্য নেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১৫ মাস পর্যবেক্ষণের পর তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। তার ফলস্বরূপ ল্যামো ক্যালিফোর্নিয়াতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে তিনি অজুহাত দেখিয়ে ৬ মাস গৃহবন্দি থাকার সুযোগ পান।
এর পরেও এডরিয়ানের জীবন খুব সুখকর ছিল না। তিনি গার্লফ্রেন্ডের সাথে পিস্তোল রাখার জন্য এবং অপব্যবহার অভিযুক্ত হন। পরে তিনি মানসিক বিকার গ্রস্ত হিসেবে চিহ্নিত হন। সরকারি হাজার হাজার নথি চুরির অপরাধ বয়ে বেড়াতে হয়েছে তাকে।

২) জেন্সন জেমস আনচেটাঃ

পরিচিত নামঃ প্রাণবন্ত হ্যাকার
বয়সঃ ৩০,



6:35 PM

অরিজিনাল প্রোডাক্ট চেনার ক্ষেত্রে কাস্টমারের ভুমিকা

অরিজিনাল এবং নকল প্রোডাক্ট চেনার ক্ষেত্রে কাস্টমারের ভুমিকা অনেক। প্রডাক্টি অরিজিনাল নাকি নকল এটার পার্থক্য কাস্টমারকেই বুঝতে হবে।কয়েকটি বিষয় লক্ষ্য করলেই বোঝা যায় প্রোডাক্টটি আসল নাকি নকল।

চারিদিকে বাড়ছে শপিং সাইট আর সাথে আমাদের চাহিদাও। চাহিদার সাথে তাল মিলিয়ে মানুষের কেনাকাটার হার বাড়ছে। প্রয়োজনে হোক আর শখে হোক মানুষ এখন শপিংমুখী।কিন্তু কেউ চায় না নকল জিনিস কিনে প্রতারিত হতে।সবাই অরিজিনাল পন্যটিই পেতে চায়।আর অরিজিনাল পন্য কিনতে চাইলে কাস্টমারকেই সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

আসল প্রোডাক্ট এবং নকল প্রোডাক্ট চেনার ক্ষেত্রে কাস্টমারের ভুমিকা অনেক।আর তা বোঝার জন্য কাস্টমার কে কয়েকটি দিকে লক্ষ্য রাখতে হবে।

বিষয়গুলো হল,

১। প্রডাক্টির মুল্যঃ অরিজিনাল প্রোডাক্ট এর মুল্য অবশ্যই নকল প্রোডাক্টের চেয়ে বেশি হবে।
২। আপনি যে প্রোডাক্টটি কিনবেন, কেনার আগে অবশ্যই দেখে নিবেন প্রডাক্টির ওয়ারেন্টি আছে কিনা। কাস্টমারকে আরেকটি দিকে লক্ষ্য রাখতে হবে ওয়ারেন্টির ব্যাপারে আপনি যার কাছে থেকে প্রোডাক্ট কিনছেন সে কৌশলে কোন উত্তর দিচ্ছে কিনা। যেমন- অনেকেই সার্ভিস ওয়ারেন্টির কথা বলে, কিন্তু সার্ভিস ওয়ারেন্টি মানেই প্রোডাক্ট ওয়ারেন্টি না এটা কাস্টমারকেই বুঝতে হবে।
৩। প্রোডাক্ট ওয়ারেন্টি কে দিচ্ছে এবং তার কাস্টমার কেয়ার আছে কিনা তা কাস্টমারকে প্রোডাক্ট কেনার আগেই জানতে হবে।
৪। যদি আপনি কোন শপ থেকে প্রোডাক্ট কিনেন তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই শপটি ব্র্যান্ড অথোরাইজড শপ কিনা।
যদি উপরের বিষয় গুলি খেয়াল রাখেন তাহলে আপনি নকল প্রোডাক্ট কিনে ঠকবেন না। অল্প কয়েকটি বিষয় খেয়াল রাখলেই বোঝা যাবে কোনটি অরিজিনাল আর কোনটি নকল প্রোডাক্ট।ছোট ছোট কয়েকটি বিষয় খেয়াল করুন এবং নকল প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকুন।
5:40 PM

উইন্ডোজ-৭-৮-বিক্রি-বন্ধ ! জেনে নিন কেন |



নতুন পিসির সঙ্গে আর উইন্ডোজ ৭ বা ৮ পাওয়া যাবে না। উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেম বিক্রি বন্ধ করছে মাইক্রোসফট। এখন থেকে শুধু উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত পিসি কিনতে হবে।
গত বৃহস্পতিবার ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স (ওইএমএস) ও খুচরা বিক্রেতাদের কাছে আর কোনো উইন্ডোজের পুরোনো সংস্করণ সরবরাহ করবে না বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। এ রকম ওইএমএস হচ্ছে ডেল, তোশিবার মতো প্রতিষ্ঠানের যাদের পিসিতে উইন্ডোজ সফটওয়্যার প্রি-ইনস্টল করা থাকে।

২০০৯ সালে উইন্ডোজ ৭ বাজারে ছাড়ে মাইক্রোসফট। ২০১২ সালে ছাড়ে উইন্ডোজ ৮ ও ৮ দশমিক ১ সংস্করণ। অর্থাৎ, উইন্ডোজ ৭ বাজারে ছাড়ার সাত বছর ও উইন্ডোজ ৮ বাজারে ছাড়ার চার বছরের মধ্যেই বিক্রি বন্ধ ঘোষণা করতে যাচ্ছে মাইক্রোসফট।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রি বন্ধ করলেও উইন্ডোজ ৭-এর জন্য ২০২০ সাল ও উইন্ডোজ ৮ দশমিক ১-এর জন্য ২০২৩ সাল পর্যন্ত সমর্থন দিয়ে যাবে মাইক্রোসফট। উইন্ডোজ ১০-এর বিক্রি বাড়াতেই পুরোনো সংস্করণ বিক্রি বন্ধ ঘোষণা করছে প্রতিষ্ঠানটি।
এ বছরের শুরুতে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ সফটওয়্যারের জন্য ২০১৭ সালে দুটি মূল হালনাগাদ সংস্করণ ছাড়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে আগামী বছরের শুরুতে উন্মুক্ত হবে রেডস্টোন ২ নামের হালনাগাদ সংস্করণটি, আর বছরের শেষ দিকে আসবে রেডস্টোন ৩ নামের হালনাগাদ সংস্করণ। তথ্যসূত্র: আইএএনএস