ভিভো ভি৫ এবং ভি৫ প্লাসে থাকছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা !!
এবছরের প্রথম দিকে জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান ভিভোর ভিভো ভি৩ এবং ভিভো ভি৩ ম্যাক্স স্মার্টফোন দুটি বাজারে আসার পর খুব দ্রতই জনপ্রিয়তা অর্জন করে। প্রতিষ্ঠানটি তাদের পরবর্তী স্মার্টফোন ভিভো ভি৫ এবং ভিভো ভি৫ প্লাস ডিভাইস দুটি খুব শীঘ্রই উন্মোচন করতে যাচ্ছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি ছবি থেকে জানা যাচ্ছে সেলফি প্রেমীদের জন্য প্রতিষ্ঠানটির এই নতুন স্মার্টফোন দুটিতে যুক্ত করা হচ্ছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটিকে এই ডিভাইসটি অন্যতম আকর্ষণীয় দিক বলে মনে করছেন প্রযুক্তি বোদ্ধারা।
ভিভো ভি৫
এবং ভি৫ প্লাস স্মার্টফোন দুটি সম্পর্কে বেশ কিছুদিন ধরেই নানা রকম গুজব শোনা
গেলেও এতদিন সেই গুজব গুলোর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে সম্প্রতি ফাঁস
হওয়া ছবিটি থেকেই মূলত এই ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটির বিষয়টি আলোচনায়
এসেছে। যদি ফাঁস হয়ে যাওয়া এই ছবিটি সত্যি হয়ে, তাইলে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি
প্রতিযোগিতায় এগিয়ে থাকবার জন্য তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করে সেলফি
ক্যামেরা আরো অত্যাধুনিক করতে বেশ পরিশ্রম করে যাচ্ছে।
ফাঁস
হওয়া অন্য একটি ছবি থেকে প্রতিষ্ঠানটির ভি৫ স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও
অনেক কিছু জানা গেছে। ভিভো ভি৫ ডিভাইসটিতে থাকছে একটি অক্টা-কোর ৬৪ বিট প্রসেসর, ৪
গিগাবাইট র্যাম এবং ৩২ গিগাবাইট অন বোর্ড স্টোরেজ। স্মার্টফোনটিতে রয়েছে বাড়তি
মেমরি কার্ড ব্যবহারের সুবিধা যার ফলে ব্যবহারকারীরা ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়তি
স্টোরেজ সুবিধা ব্যবহার করতে পারবেন। এছাড়াও ডিভাইসটিতে থাকছে ৩,০০০ মিলি
অ্যাম্পিয়ার ক্ষমতার একটি ব্যাটারি ইউনিট।

No comments:
Post a Comment