Home Ads


Thursday, November 10, 2016

চুরি হওয়া ফোন ট্রেস করার উপায় কী? selftunes




বর্তমান সময়ে স্মার্টফোন এর ব্যবহার দিন দিন বাড়ছে। মূল্যবান এই ফোনটি যদি হারিয়ে যায়-বিশেষ করে চুরি হয় তাহলে আর্থিক ক্ষতির পাশাপাশি মূল্যবান ও স্পর্শকাতর তথ্যও হারিয়ে যাওয়ার বা তথ্যের গোপনীয়তা নষ্ট হওয়ার আশংকা থাকে। তাই স্মার্টফোন ব্যবহারের সময় সতর্ক হওয়া প্রয়োজন।
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম-এই আপ্তবাক্যটি মাথায় রেখে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার আগে খেয়াল করুন আপনার ফোনটি আপনার সাথেই আছে কিনা। ফোন পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন। যেন কোন কারণে ফোনটি বেহাত হলেও কেউ সহজে আপনার data access না করতে পারে।
Google এর Android Device Manager দিয়ে আপনি সহজেই আপনার হারানো Android phone টি ট্রেস করতে পারেন। ফোন হারিয়ে ফেললে আপনি ইন্টারনেট কানেকশনযুক্ত একটা কম্পিউটার থেকে প্রথমে আপনার Google account এ login করুন। তারপর ব্রাউজার দিয়ে নিচের লিংকটি অ্যাক্সেস করুন।
এই লিংকে আপনার সবগুলি android device (যদি একাধিক থাকে) দেখাবে। আপনার হারানো ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করে দিলেই গুগল তখন আপনার ফোনটি ট্র্যাক করার চেষ্টা করবে। এটা আপনাকে আপনার ফোনের লোকেশন, accuracy range এসব ইনফরমেশন দেখাবে।
এটা থেকে আরো যেসব সুবিধা আপনি পাবেন সেগুলো হচ্ছে, ফোন স্ক্রিন লক করে দেয়া যেন কেউ ফোনের data access করতে না পারে। স্ক্রিনে কোন রিকভারি ম্যাসেজ দেয়া। যেন আপনার ফোনটি কেউ পেলে সে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এজন্য স্ক্রিনে ‘Call Owner’ বাটন দেখা যাবে। এছাড়াও ফোনে ৫ মিনিটের জন্য Full volume এ রিংটোন বাজানো যাবে যেন ফোনটি আপনার কাছাকাছি কোথাও থাকলে আপনি শব্দ শুনে ফোনটি খুঁজে পান।
এত সব কিছুর পরও যদি কোনভাবেই আপনার ফোনটি আর উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে আপনি erase কমান্ড চালিয়ে remotely আপনার ফোনটি factory reset করে দিতে পারবেন। এবং একই সাথে আপনার ফোনের সকল তথ্য মুছে দিতে সক্ষম হবেন। এমনকি আপনার মেমোরি কার্ডের তথ্যও মুছে দেয়া সম্ভব। তবে এসব কিছুর জন্যই আপনার ফোনে ইন্টারনেট active থাকতে হবে। আর এই সব ব্যাপারগুলো অন্য Android phone থেকেও করা সম্ভব।
ধন্যবাদ।

No comments:

Post a Comment